Sunday, May 31, 2026

দক্ষিণে বর্ষা আসতে আর ৩-৪ দিন, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

আর মাত্র তিন-চারদিনের অপেক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে আগমী ১৪ থেকে ১৬ জুনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে। অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বর্ষা ঢুকবে । এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় বর্ষা ঢোকার নির্ধারিত সময়  মোটামুটি ১১ জুন। কিন্তু  এ বছর উত্তরবঙ্গে মৌসুমী বায়ু নির্ধারিত দিনের চার দিন আগে পৌঁছলেও দক্ষিণবঙ্গে একটু দেরি করেই ঢুকছে বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।  মনে করা হচ্ছে বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গজুড়ে।

তবে  আজ রবিবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়। কিন্তু এই বৃষ্টি সাময়িক। বর্ষার বৃষ্টি কিন্তু নয়। কিছুক্ষণের জন্য গুমোটভাব থেকে স্বস্তি মিললেও গরম থেকে পুরোপুরি রেহাই পাচ্ছেন না শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ছাড়াও বৃষ্টি হ হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে।

তবে উত্তরবঙ্গে যেহেতু বর্যা এসে গিয়েছে তাই উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও  মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। আগামী মঙ্গল বুধবার নাগাদ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সিকিম ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গল ও বুধবার থেকে।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...