Sunday, May 31, 2026

অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

দিন কয়েক আগেই কোভিডে আক্রান্ত হন সোনিয়া গান্ধী। রবিবার সকালে কংগ্রেস নেত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে।আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।


আরও পড়ুন:ভোটপরবর্তী হিংসা মামলায় প্রথন কোনও বিজেপি নেতাকে তলব সিবিআইয়ের


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের

রবিবার জাতীয় কংগ্রেসের তরফে দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইট করে সোনিয়া গান্ধীর হাসপাতালে ভর্তির খবর জানান। ট্যুইটে তিনি লিখেছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিড সংক্রান্ত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত তিনি স্থিতিশীল, তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালেই রাখা হবে কিছুদিন। আমরা কংগ্রেসের সমস্ত সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই।


উল্লেখ্য, গত ২ জুন করোনায় সংক্রমিত হন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁকে তলব করেছিল ইডি৷ ৮ জুন তাঁকে ইডি অফিসে যেতে বলা হয়েছিল৷ কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তিন সপ্তাহ সময় চেয়ে নেন সোনিয়া। সূত্রের খবর, ফের তাঁকে নতুন করে সমন পাঠাবে ইডি।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...