Tuesday, June 23, 2026

ভোটপরবর্তী হিংসা মামলায় প্রথন কোনও বিজেপি নেতাকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

অভিযোগ, বাংলায় একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর প্রতিশোধ স্পৃহায় রক্তাক্ত হয়েছে রাজ্য। অনেক রাজনৈতিক নেতা-কর্মী হিংসার বলি হয়ে প্রাণ হারিয়েছেন। যা নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্ত করছে কেন্দ্রের এজেন্সি CBI ও রাজ্যের SIT.

তদন্তে নেমে CBI একাধিক রাজনৈতিক ব্যক্তিত্কেব জেরা করেছে। যাঁদের মধ্যে বেশিরভাগই শাসক দলের নেতা। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এবার তাৎপর্যপূর্ণভাবে ভোটপরবর্তী হিংসার মামলায় বীরভূমে বিজেপি নেতাকে তলব করল CBI. এই প্রথম কোনও বিজেপি নেতাকে CBI নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফোন ও পরে মেইল করে হাজিরার নির্দেশ দিয়েছে। আগামী, সোমবার দুর্গাপুরে CBI দফতরে তাঁকে হাজির থাকার নির্দেশ দিয়েছে বলেই জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা কালোসোনা মণ্ডল বলেন, “আমাকে কোনও একটা মামলার সাক্ষী হিসাবে ডেকেছে বলেই জেনেছি। তবে যতক্ষণ না হাজিরা দিচ্ছি ততক্ষণ সম্পূর্ণ সম্ভব নয়, ঠিক কী কারণে ডেকেছে CBI, আইন মেনে আমি নির্দিষ্ট সময়ে হাজিরা দেব।”

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...