Monday, March 23, 2026

IPL: রেকর্ড অর্থে বিক্রি হল আইপিএলের মিডিয়া স্বত্ব

Date:

Share post:

যাবতীয় জল্পনার অবসান। রেকর্ড অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেল আইপিএলের আগামী পাঁচ বছরের মিডিয়া স্বত্ব। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের টেলিভিশন স্বত্ব ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিল ডিজনি স্টার। প্রতিদ্বন্দ্বী চ্যালেকগুলিকে টেক্কা দিল ডিজনি স্টার।

অন্যদিকে, ২০ হাজার ৫০০ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে আইপিএলের ডিজিটাল স্বত্ব। যা ছিনিয়ে নিয়েছে ভিয়াকম। সব মিলিয়ে আইপিএলের মোট সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড অর্থ ৪৪,০৭৫ কোটি টাকার বিনিময়ে। টেলিভিশনে ম্যাচপিছু মূল্য দাঁড়াচ্ছে ৫৭.৫ কোটি টাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচপিছু মূল্য ৪৮ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে আইপিএলের ম্যাচপিছু সম্প্রচারের খরচ দাঁড়াচ্ছে ১০৫ কোটি টাকা করে। যা বিশ্বের খেলাধুলোর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে আমেরিকার রাগবি লিগ এনএফএল।

আরও পড়ুন:Indian Football: মঙ্গলবার সুনীলদের সামনে হংকং, প্রথম একাদশ বাঁছতে মাথাব‍্যথা স্টিমাচের

 

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...