Wednesday, June 24, 2026

Indian Football: মঙ্গলবার সুনীলদের সামনে হংকং, প্রথম একাদশ বাঁছতে মাথাব‍্যথা স্টিমাচের

Date:

Share post:

মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ‍্যতা অর্জন পর্বের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল (India Team)। প্রতিপক্ষ হংকং (Hong Kong)। কম্বোডিয়া, আফগানিস্তানকে হারিয়ে বেশ ভালো জায়গায় টিম ইন্ডিয়া। পরের পর্বে ইতিমধ্যে রাস্তা পাঁকা করে ফেলেছে সুনীল ছেত্রী, প্রীতম কোটালরা। ভারতের পরিস্থিতি এমন যে শেষ ম্যাচ না জিতলেও, সেরা পাঁচ দ্বিতীয় দলগুলির মধ্যে থেকে এএফসি এশিয়ান কাপে খেলার ছাড়পত্র পেয়ে যাবে ব্লু টাইগার্সরা। তাই হংকংয়ের বিরুদ্ধে দল নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে স্টিমাচ বলেন,” আমরা অনুশীলন করব এবং তারপরেই সিদ্ধান্ত নেব, কাকে হংকংয়ের বিরুদ্ধে খেলাব এবং কাকে বিশ্রাম দেব। তবে কাকে দলে নেব এবং কাকেই বা বাদ দেব? এটাই আমার মাথাব্যথার প্রধান কারণ এবং সত্যি বলতে এটা বেশ উপভোগ্যও। এই ধরনের মাথাব্যথা আমি সত্যি বলতে খুবই পছন্দ করি।”

যেহেতু পরবর্তী পর্বে যাওয়ার জন্য এই ম্যাচ জয় বাধ্যতামূলক নয়, তাই ম্যাচের আগে যে চাপটা একটু কম সেকথা স্বীকার করে নিলেন স্টিমাচ। স্টিমাচ বলেন, “নিঃসন্দেহে এই ম্যাচে আমাদের ওপর চারটা কম। তবে ম্যাচ জেতার উদ্যম এবং খিদেয় কোনও ঘাটতি পড়েনি। আফগানিস্তানের বিরুদ্ধে আমরা যেমন খেলেছি, এই ম্যাচেও মাঠে নেমে ঠিক সেইভাবেই আমাদের শুরু থেকে খেলতে হবে। হংকং যা করেছে তাকে আমাদের সম্মান জানাতে হবে এবং কম্বোডিয়ার বিরুদ্ধে আমাদের থেকে বেশি গোল করার জন্য ওদের বাহবাও প্রাপ্য।”

আরও পড়ুন:Bengal Cricket: রঞ্জি সেমিফাইনালে বাংলার সামনে মধ‍্যপ্রদেশ, সেমিফাইনালে বাড়তি স্পিনার খেলানোর ইঙ্গিত অরুণ লালের

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...