Friday, June 19, 2026

হোম স্টে’তে রাজ্যকে এক নম্বর করতে পদক্ষেপ শুরু মুখ্যসচিবের

Date:

Share post:

হোম স্টে পরিষেবায় রাজ্যকে এক নম্বরে করতে পদক্ষেপ শুরু মুখ্যসচিবের। তার জন্য তিনমাস সময়সীমা বেঁধে দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই নির্ধারিত তিনমাস সময়ের মধ্যেই হোম স্টে পরিষেবায় গোটা দেশের মধ্যে বাংলাকে এক নম্বরে নিয়ে আসার লক্ষ্যমাত্রা বেঁধে দিল রাজ্য সরকার।

প্রসঙ্গত হোম স্টে পরিষেবায় গোটা দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সোমবার নবান্নে পর্যটন সংক্রান্ত বিষয়ে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক সারেন মুখ্যসচিব। এখনও অবধি রাজ্যের যে সমস্ত জেলাগুলিতে হোম স্টে নেই সেখানে অবিলম্বে হোম স্টে তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি এক মাসের মধ্যেই হোম স্টে সংক্রান্ত যে জমি সমস্যা রয়েছে তা মিটিয়ে ফেলতে হবে বলেও এ দিন নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- অভিষেক আসার আগেই গেরুয়া সন্ত্রাস ত্রিপুরায়, আক্রান্ত তৃণমূল, নীরব দর্শক পুলিশ

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...