Monday, April 13, 2026

রাহুলের ইডি-হাজিরায় কংগ্রেসের বিক্ষোভ নিয়ে অধীরকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

দিল্লিতে ইডি দফতরে কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) হাজিরার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে দল। অথচ কলকাতায় তৃণমূল (TMC) নেতাদের সিবিআই-ইডি- (CBI-ED)তে তলবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে যখন নেতা-কর্মীরা প্রতিবাদ করেন তখন কংগ্রেস তার সমালোচনা করেন। সোমবার, ত্রিপুরার সাংবাদিক বৈঠকে এই বিষয় নিয়ে কংগ্রেসকে ধুয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বিলেন, “দ্বিচারিতা করছে কংগ্রেস। দ্বিচারিতা করছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গে ইডি, সিবিআই চাই বলে লাফিয়ে বেড়াচ্ছেন অধীর চৌধুরী। আর দিল্লিতে (Delhi) রাহুল গান্ধীকে ইডি ডাকলেই রাস্তায় নেমে আন্দোলন করছে। এবার বলুন আইন আইনের পথে চলুক”।

কুণাল ঘোষ বলেন, বিরোধী শিবিরকে সমস্যা করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্র- বারবার এই অভিযোগ করেছে তৃণমূল। কিন্তু সেই সময় তৃণমূলের সমালোচনা করে কংগ্রেস। বাংলার কোনও ইস্যু হলে ইডি, সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতে যায় তাঁরা। অথচ দিল্লিতে আজ কেন কংগ্রেস রাস্তায় নামছেন! তাহলে যাকে ডাকা হল, তিনি আইনি পথে চলবেন। দুমুখো নীতি চলবে না বলে সাফ বক্তব্য তৃণমূলের।



Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...