Tuesday, June 23, 2026

বিমানে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নকে হেনস্থা কংগ্রেস নেতার

Date:

Share post:

বিমানের মধ্যে হেনস্থার শিকার হলেন বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিমানের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলল শ্লোগান। ঘটনাটি ঘটেছে গত সোমবার কন্নুর থেকে তিরুবন্তপুরমগামী বিমানে প্রদেশ যুব কংগ্রেসের দুই নেতা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিক্ষভ দেখাতে থাকেন। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

যুব কংগ্রেসের সহ সভাপতি সবরীনাথন সোশ্যাল মিডিয়ায় ৩ সেকেন্ডের এই ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে কালো জামা পরা দুই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছেন। পাশাপাশি সবরীনাথনের অভিযোগ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখানোর সময় কংগ্রেসের ২ নেতাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন সিপিএম নেতা ইপি জয়রাজন। যদিও ওই বাম নেতার অভিযোগ ওই দুই কংগ্রেস নেতা বিজয়নের উপর হামলা চালানোর চেষ্টা করছিলেন। তাই তাঁদের আটকানো হয়েছে। এর বেশি কিছু নয়। তবে এই ঘটনায় কেরল রাজনীতিতে ব্য্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, এক সোনা পাচার মামলায় সম্প্রতি নাম জড়িয়েছে কেরলের মুখ্যমন্ত্রীর। যার জেরে রীতিমতো অস্বস্তিতে বাম। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। এবার বিমানের মধ্যেও বিক্ষোভের মুখে পড়তে হল কেরলের মুখ্যমন্ত্রীকে।


Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...