Monday, April 6, 2026

প্রাথমিক টেট দুর্নীতিতে সরাসরি জড়িত CPIM! চাকরি গেল প্রাক্তন বাম কাউন্সিলরের মেয়ের

Date:

Share post:

বারবার টেট নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তোলে সিপিআইএম। এবার সেই তালিকায় খোদ সিপিএমের (CPIM) নেতা তথা কালনা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বীরেন্দ্রনাথ বসুমল্লিকের (Birendranath Basu Mallik) মেয়ের নাম। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে যে ২৬৯ জন প্রাথমিক স্কুল শিক্ষক বরখাস্ত হয়েছেন, তার মধ্যে রয়েছেন বীরেন্দ্রনাথের মেয়ে বৈশাখী বসুমল্লিক (Boishakhi Basu Mallik)। বাম জমানায় দীর্ঘদিন কালনা পুরসভার সিপিআইএম কাউন্সিলর ছিলেন বৈশাখীর বাবা। বামেদের প্রাথমিক স্কুল শিক্ষক সংগঠন এবিপিটিএ-র (ABPTA) জেলার নেতাও ছিলেন তিনি। বৈশাখীর মা-ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী।

তবে, শুধু বাবা নন, বৈশাখীর স্বামী শুভাশিস সরকারও সিপিআইএম নেতা। শুভাশিস সরকার ওরফে বাঘা ২০১৫-তে কালনার পুরসভার ১৬ ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী ছিলেন। তাদের জমানায় না কি দুর্নীতির হয়নি- গলা ফাটিয়ে এরকম দাবি করেন বাম নেতারা। অথচ কালনার বসুমল্লিক পরিবারে না কি এমন কেউ নেই যিনি সরকারি চাকরি পাননি। এবার আদালতের নির্দেশে স্পষ্ট হল কীভাবে চাকরি পেয়েছিলেন বৈশাখী বসুমল্লিক!

পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে মোট ১৭ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করার কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সচিব আর সি বাগচি। সেই তালিকায় দ্বিতীয় নাম বীরেন্দ্রনাথের মেয়ের। ২০১৮-তে জানুয়ারিতে কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দিয়েছিলেন বৈশাখী। তাঁর প্রাপ্ত নম্বর ৩৩.৬৪৯। হাই কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। এলাকার স্কুল ইন্সপেক্টরদের নির্দেশিকার কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি হাইকোর্টের বিচারাধীন বলে মেয়ের চাকরি যাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বীরেন্দ্রনাথ।

জেলা তৃণমূল মুখপাত্র দেবু টুডু বলেন, এই ঘটনা প্রমাণ করে সিপিআইএমই প্রাথমিকের দুর্নীতিতে জড়িত। তবে, এই ঘটনার সঙ্গে দূরত্ব রেখেছে জেলা সিপিআইএম।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...