Saturday, April 4, 2026

Higher Secondary : এবার থেকে উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের উত্তরপত্রই রিভিউ করা যাবে

Date:

Share post:

উত্তরপত্র রিভিউয়ের ক্ষেত্রে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে প্রতিটি বিষয়ের উত্তরপত্রই পুনর্মূল্যায়ন বা রিভিউ করা যাবে।  এতদিন পড়ুয়ারা সর্বাধিক দুটো বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ পেতেন। সংসদ সূত্রে জানানো হয়েছে, আগামী ২০ জুন মধ্যরাত থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে রিভিউ অর্থাৎ উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য জানিয়েছেন , ফলাফল নিয়ে সংসদ স্বচ্ছতা  বজায় রাখতে বদ্ধপরিকর। সেই কারণেই এ বছর প্রতিটি বিষয়ে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হচ্ছে। এর জন্য ছাত্রছাত্রীদের  নির্ধারিত নিয়ম ও পদ্ধতিতে আবেদন করতে হবে। ছাত্রছাত্রীরাও  উত্তরপত্র পুনর্মূল্যায়ন করিয়ে  সন্তুষ্ট হবেন।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...