Tuesday, March 31, 2026

পদ্মা সেতুর উদ্বোধন : সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ হাসিনার

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি,ঢাকা : আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিরোধিতাকারীরা যেন ধ্বংসাত্বক কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্য সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে কার্যালয়ের (পিএমও) শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই সতর্কবার্তা দেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের মতো বড় একটা চ্যালেঞ্জ নিয়ে পুরোপুরি নিজেদের অর্থে সব কাজ আমরা শেষ করেছি। কিন্তুু যারা সেতু নির্মাণের বিরোধিতা করেছিল তাদের একটা উদ্দেশ রয়েছে। যার কিছু কিছু তথ্যও আমরা পেয়েছি। আমরা জানতে পেরেছি, এমন কিছু ঘটানো হবে যাতে ২৫ জুন আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে না পারি।বিরোধিতাকারীরা কী করবে তা কিন্তু আমরা জানি না।

আরও পড়ুনঃ প্রাথমিক টেট দুর্নীতিতে সরাসরি জড়িত CPIM! চাকরি গেল প্রাক্তন বাম কাউন্সিলরের মেয়ের
অনুষ্ঠানে উপস্থিত তিন বাহিনী প্রধান, পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসার ও ভিডিপি’র প্রধানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। সব বিষয়ই একটু রহস্যজনক। এ জন্য সবাইকে বলব- একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকেও সবাইকে নজর দিতে হবে। সেগুলোর নিরাপত্তা দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভুয়ো দুর্নীতির অভিযোগ তুলে এ দেশের ব্যক্তি বিশেষের প্ররোচনায় বিশ্ব ব্যাঙ্ক পদ্মা সেতু নির্মাণে অর্থ দেওয়া বন্ধ করে দিলে তাঁর সরকার ঘোষণা করেছিল নিজেদের অর্থায়নে করবে, না হলে করবে না। এরপর সরকার নিজেদের অর্থে সেতু নির্মাণ করেছে।

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...