Saturday, April 4, 2026

চাকরি যাওয়ায় প্রেমিকাকে ছেড়ে উধাও যুবক, ধর্নায় তরুণী

Date:

Share post:

বেআইনি নিয়োগের জেরে চাকরি গিয়েছে। আর তারপরে ব্যক্তিগত জীবনেও আঁধার। বরখাস্ত হওয়া প্রেমিকাকে ছেড়ে উধাও প্রেমিক। কোচবিহারের (Cooch Behar) নিশিগঞ্জের (Nishiganj) ঘটনা। মাথাভাঙার বাসিন্দা ওই তরুণী চাকরি হারানোর খবর পান। তারপরেই নিশিগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে চান তিনি। প্রথম দিকে রাজি না হলেও পরে প্রেমিকার চাপে তাঁকে বাড়িতে ডাকে ‘গুণধর’ প্রেমিক। নিশিগঞ্জ গ্রামে সেই বাড়িতে সপরিবারে উধাও তাঁরা।

বাড়ি ফিরে বারবার ফোনে যোগাযোগ করা হলেও ওই যুবক ফোন তোলেননি বলে অভিযোগ। এরপরেই বিয়ের দাবিতে ধর্নায় বসেছেন প্রেমিকা। তরুণীর অভিযোগ, ৬ মাসের সম্পর্ক। কিন্তু চাকরি গিয়েছে জানতে পেরেই যোগাযোগ বন্ধ করেন প্রেমিক। তবে, ওই যুবকের আত্মীয়দের দাবি, কোনও প্রেমের সম্পর্ক নয়। ঘটকের মাধ্যমে সম্বন্ধ হয়। যুবককে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ।


Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...