Monday, April 6, 2026

প্রতি ইউনিট রক্তের প্রসেসিং চার্জ বাড়ল ১০০ টাকা

Date:

Share post:

পেট্রল-ডিজেল-রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া। এরই মধ্যে রক্তের প্রসেসিং চার্জও হঠাৎ বাড়িয়ে দিল কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক।  প্রতি ইউনিট রক্তের ন্যূনতম দাম বা প্রসেসিং চার্জ বাড়ল ৫০ থেকে ১০০ টাকা। ফলে ডোনার কার্ড না থাকলে এতদিন সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে বেসরকারি হাসপাতালের রোগীদের জন্য রক্ত নিতে হলে,  দাম দিতে হত ইউনিট পিছু ১,০৫০ টাকা।  কিন্তু এখন থেকে তা বেড়ে হল ইউনিট পিছু ১১০০ টাকা। আর বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ডোনার কার্ড ছাড়া রক্ত নিতে হলে এতদিন ইউনিট পিছু রক্তের  দাম ছিল পড়ত ১ হাজার ৪৫০ টাকা।  এবার থেকে তা বেড়ে হল ১ হাজার ৫৫০ টাকা। একইভাবে দাম বাড়ল প্যাকড সেলেরও। আগে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ইউনিট পিছু মূল্য ছিল  যথাক্রমে ১ হাজার ৫০ টাকা ও ১ হাজার ৪৫০ টাকা। এবার থেকে তা বেড়ে হল তা বেড়ে হল যথাক্রমে ১, ১০০ টাকা এবং ১, ৫৫০ টাকা।

এদিকে রক্তের দাম বৃদ্ধির এই সিদ্ধান্তে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের মুখপাত্র  কুণাল ঘোষ। কুণাল এদিন বলেন  এই সরকার নরপিশাচ রক্তচোষা। তা না হলে রক্তের মতো জীবনদায়ী একটি উপাদানের দাম বাড়ানোর মত সিদ্ধান্ত নিত না।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...