Friday, June 26, 2026

বুলডোজার কাণ্ডে এবার যোগী সরকারকে নোটিশ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

উত্তরপ্রদেশে(UttarPradesh) আন্দোলনকারীদের দমন করতে বুলডোজারকে হাতিয়ার করেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী সরকার(Yogi Govt)। ভেঙে দেওয়া হয়েছে একের পর এক আন্দোলনকারীদের বাড়ি। তবে এই বুলডোজার কাণ্ডে এবার চাপে পড়ল বিজেপি সরকার। যোগী সরকারকে নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে এবিষয়ে জবাবদিহি করার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট(Supreme Court)। সরকারের তরফে একের পর এক বাড়ি ভাঙার ঘটনায় জামিয়াত উলেমা-ই-হিন্দের তরফে সুপ্রিম কোর্টের কাছে মামলা করা হয় যোগী সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালতের তরফে আরও জানানো হয়েছে, সঠিক প্রক্রিয়া না মেনে বাড়ি ভাঙা যাবে না। আগামী সপ্তাহে ফের শুনানি হবে এই মামলায়।

এই মামলায় উত্তরপ্রদেশ সরকারের তরফে আগেই জানানো হয়েছিল নিয়মমতোই বাড়ি ভাঙা হয়েছে। কোনও বিশেষ সম্প্রদায়কে নিশানা করে বাড়ি ভাঙার কাজ করা হয়নি। যদিও অভিযোগকারীদের দাবি, বাড়ি ভাঙ্গার আগে কোনওরকম নোটিশ দেওয়া হয়নি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, সরকার অনেক সময় পাবে অভিযোগ জানানোর জন্য। কিন্তু তার মধ্যে সব নাগরিককে সুরক্ষিত রাখতে হবে। সকল সম্প্রদায়ের মানুষকে নিয়েই সমাজ গড়ে ওঠে। তাই তাঁদের কোনও সমস্যা হলে, তার সমাধান করার চেষ্টা করতে হবে। বাড়ি ভেঙে দেওয়ার মতো কাজ করতে গেলে আইন মেনে করতে হবে।

উল্লেখ্য, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে উদ্দেশ্য করে বুলডোজার চালাচ্ছে উত্তরপ্রদেশ সরকার। সেখানকার সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন ১২ জন বিচারপতি। তাতে জানানো হয়, শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন প্রতিবাদীরা। কিন্তু তাঁদের কথা বলার সুযোগ দিচ্ছে না উত্তরপ্রদেশ সরকার। বরং তাঁদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ করতে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।


Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...