Friday, June 26, 2026

চোখরাঙাচ্ছে করোনা, ৪ মাস পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজারের গণ্ডি পেরোল

Date:

Share post:

হুড়মুড়িয়ে বাড়ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। ফেব্রুয়ারি মাসের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। চিকিৎসামহলে আশঙ্কা করছে তাহলে কী আবারও আসতে চলেছে চতুর্থ ঢেউ? সংক্রমণের হার বুধবারের তুলনায় ৩৮.৪ শতাংশ বেশি।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ১১ জন।



আরও পড়ুন:স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ-বলরাম-সুভদ্রা, দিন কাটাচ্ছেন নিভৃতবাসে


বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা কিনা গত প্রায় চারমাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ২২০০-র বেশি। মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। এছাড়াও রাজধানী, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও গুজরাতেও সংক্রমণের হার ঊর্দ্ধমুখী। দিল্লিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩৭৫ জন। গত কয়েকদিনের তুলনায় পশ্চিমবঙ্গেও কোভিড সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। বুধবার নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ২৩০ জন। তেলঙ্গানায় বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ২০৫।


পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৭ হাজার ৬২৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...