Monday, April 6, 2026

শিক্ষক নিয়োগে অনিয়ম, তদন্তে গতি আনতে দিল্লি থেকে এলেন এক যুগ্ম অধিকর্তা : হাইকের্টে সিবিআই

Date:

Share post:

বুধবার প্রাথমিক শিক্ষক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই আধিকারিকদের নিয়ে এসআইটি গঠন করা হবে। এই ধরনের টিমে থাকা সদস্যরা শিক্ষক নিয়োগ মামলা ছাড়া অন্য কোনও মামলার সঙ্গে যুক্ত হবেন না। এমনকি এসআইটির সদস্যদের কোনও ভাবেই বদলি করা চলবে না।কলকাতা শাখার একজন যুগ্ম অধিকর্তা এই সিটের দায়িত্ব থাকবেন। তদন্ত শেষ না হওয়া অবধি বদলি করা যাবে না।
এই সিটে কারা থাকবেন তা আগামী সপ্তাহের মধ্যে সিবিআইয়ের আইনজীবীকে আদালতের কাছে পেশ করতে হবে। বিচারপতির মন্তব্য, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই এক সপ্তাহে যে কাজ করেছে, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে কোনও অগ্রগতি হচ্ছে না। সিবিআইয়ের কর্মকাণ্ডে তিনি যেন আশাহত না হন।
ঘটনাচক্রে, মঙ্গলবার সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলাকালীন অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরই দিল্লি থেকে যুগ্ম ডিরেক্টর পদমর্যাদার অফিসার আনার কথা উচ্চ আদালতকে জানায় সিবিআই।সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, শুধু মাত্র স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার তদন্ত করার জন্যই দিল্লি থেকে এক জন যুগ্ম ডিরেক্টরকে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে রাজ্যে চলে এসেছেন ওই অফিসার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতকে আশ্বাস দেওয়া হয়েছে, দুর্নীতির কারিগরদের শীঘ্রই খুঁজে বার করা হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...