Friday, June 26, 2026

‘অগ্নিপথ’-এর প্রতিবাদে অগ্নিগর্ভ বিহার, অগ্নি সংযোগ-অবরোধের ব্যাহত জনজীবন

Date:

Share post:

সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প ‘অগ্নিপথ’ বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বিহারের (Bihar) একাধিক এলাকা। তাঁদের সুযোগ নষ্ট করে দেওয়া হচ্ছে এই অভিযোগে জায়গায় জায়গায় রেল (Rail) অবরোধ, ট্রেন (Train) ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রেল, বাস (Bus), জাতীয় সড়ক অবরোধের জেরে বিপর্যস্ত জনজীবন।

দুদিন আগেই ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রকল্পের অধীন ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০-৪৫ হাজার টাকার চুক্তির ভিত্তিতে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। তাঁদের ‘অগ্নিবীর’ বলা হবে। চতুর্থ বছরের শেষে সেনায় শূন্য পদ ও যোগ্যতার ভিত্তিতে সেই ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১-১২ লক্ষ টাকা হাতে অবসর দেওয়া হবে। কোনও পেনশন থাকবে না।

এই প্রকল্পের সমালোচনা করেছে কেন্দ্রের বিরোধী দলগুলি। এই প্রকল্প প্রত্যাহারের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিহার। গয়া, পটনা, মুজফফ্‌রপুর-সহ নানা জায়গায় রেল অবরোধ করেন চাকুরিপ্রার্থীরা। বিক্ষোভ ছড়ায় বক্সার, ছপরা, বেগুসরাই, নওয়াদা, আরা, জেহানাবাদ, মুঙ্গেরের মতো এলাকায়। মোদি-বিরোধী স্লোগান উঠেছে বিক্ষোভ থেকে। রেলের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালানো হয়। পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনা ঘটে। ছপরায় ট্রেনেও আগুনও ধরানো হয়। ট্রেনলাইনের উপরে জ্বালানো হয় টায়ার। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল পাঠানো হয়।

আরও পড়ুন:ইউরোপীয় আন্তর্জাতিক থ্রেবিয়া পুরস্কার জিতে নিলেন প্রথম ভারতীয় বহুমুখী প্রতিভাসম্পন্ন বাংলার বাউল পাপিয়া ঘোষাল

 

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...