Wednesday, June 10, 2026

ত্রিপুরা উপনির্বাচন: ব্যর্থতার খতিয়ান তুলে বিজেপিকে জনতার চার্জশিট তৃণমূলের

Date:

Share post:

আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে উপনির্বাচন। তেইশের বিধানসভা নির্বাচনের আগে যা খুবই তাৎপর্যপূর্ণ। উপনির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে প্রবল চাপে শাসক দল বিজেপি। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখানে লড়াই বেশ কঠিন। যথেষ্ট চাপে রয়েছে বিজেপি। এই কেন্দ্র থেকে নয়া মুখ্যমন্ত্রী জিততে না পারলে মুখ পুড়বে গেরুয়া শিবিরের। তাই ভোটের আগে সন্ত্রাসকেই হাতিয়ার করেছে বিজেপি। অন্যদিকে, বিজেপি সরকারের সাড়ে চার বছরের অপশাসন, অনুন্নয়ন, জঙ্গলরাজের বিরুদ্ধে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে বিকল্প শক্তি হিসেবে উঠে আসা তৃণমূল।


আরও পড়ুন:উপনির্বাচনের আগে ত্রিপুরায় বিজেপির বেলাগাম সন্ত্রাস, আক্রান্ত তৃণমূল পরিবার, ছাড় পেল না শিশুরাও

ত্রিপুরায় এসে উপনির্বাচনে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের ২০ তারিখ সুরমা ও যুবরাজ নগরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন অভিষেক। তার আগে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের তরফে রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে বিজেপিকে “জনতার চার্জশিট” দিল ঘাসফুল শিবির। রাজ্য সভাপতি সুবল ভৌমিক এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এই চার্জশিট পেশ করেন। যেখানে টাউন বড়দোয়ালি ও ৬, আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষের মতামতকে তুলে ধরা হয়েছে।


বিজেপির সাড়ে চার বছরের শাসনকালে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অপশাসনের খতিয়ান তৈরি করেছে
টাউন বড়দোয়ালি ও ৬, আগরতলার সাধারণ মানুষ। তৃণমূলের পক্ষ থেকে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানেই বর্তমান শাসন দল সম্পর্কে মানুষের মনোভাব ব্যক্ত করা হয়েছে। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে যাকে বলা হচ্ছে “জনতার অভিযোগ পত্র”।


টাউন বড়দোয়ালি ও ৬, আগরতলা কেন্দ্রের মানুষের সঙ্গে কথা বলার পর একটি বই আকারে সেই অভিযোগ পত্র প্রকাশ করা হয়েছে। যেখানে সামগ্রিক ভাবে রাজ্যের অবহেলিত স্বাস্থ্য পরিষেবা থেকে নাগরিক সুযোগ-সুবিধা, আইন-শৃঙ্খলার দুরবস্থা থেকে শুরু করে বেকারত্ব, অনুন্নয়নকে তুলে ধরা হয়েছে। উপনির্বাচনের আগে জনতার এই অভিযোগ পত্র ও চার্জশিটকে করে জোরকদমে প্রচারে নেমেছে তৃণমূল।


Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...