Saturday, March 21, 2026

দিলীপ-লকেট ছাড়া দিব্যি হয়ে গেল বিজেপির সভা

Date:

Share post:

বুধবার সভায় যোগ দেবেন বলে প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল। বাঁকুড়া রওনা হওয়ার আগে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় জানলেন মঙ্গলবার সেই সভা হয়ে গিয়েছে। সেখানে বিজেপির সভার মূল আকর্ষণ ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাঁকুড়ার সভার উপলক্ষ ছিল, নরেন্দ্রী মোদি সরকারের আট বছর পূর্তি। হুগলির সাংসদ লকেট মোদি সরকারের আট বছর পূর্তি কর্মসূচির আহ্বায়ক এই রাজ্যে। অথচ তিনি কিছুই জানলেন না। তাঁকে পুরোপুরি অন্ধকারে রেখে কী ভাবে ওই সভা হয়ে গেল, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে।

রাজ্য বিজেপির একাংশ চাইছে, দিলীপ জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করুন। কিন্তু দিলীপ বঙ্গ রাজনীতিতেই থাকতে চান। অন্যদিকে রাজ্য বিজেপি নেতৃত্বের ‘সুনজরে’ নেই হুগলির সাংসদ। বাঁকুড়ার ঘটনা নিয়ে লকেট অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, কমিউনিকেশন গ্যাপের কারণে এ রকম ঘটনা ঘটতে পারে, ইচ্ছাকৃত নয়।

Related articles

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...

৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

শনিবার সকালে দিল্লির আবহাওয়া পৌঁছে দিয়েছিল ডিসেম্বর বা জানুয়ারির কোনও শীতের সকালে। যদিও দিনজুড়েই রয়েছে হালকা ঠান্ডার আমেজ।...