Saturday, June 20, 2026

কালো টাকার রমরমা: ১৪ বছরের রেকর্ড ভেঙে সুইস ব্যাঙ্কে জমা ৩০,৫০০ কোটি ভারতীয় টাকা

Date:

Share post:

নোট বাতিলে(demonetization) কালো টাকা(black money) দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে কালো টাকা ফেরেনি। বরং তা উত্তরোত্তর বেড়েই চলেছে। সম্প্রতি সুইস ব্যাংকের(Swiss bank) তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এলো তা মোদি সরকারের চরম ব্যর্থতার এক জ্বলন্ত নিদর্শন। তথ্য বলছে গত ১৪ বছরেরও মধ্যে এ বছর সুইস ব্যাঙ্কে সর্বোচ্চ টাকা জমা করেছে ভারতীয়রা। আর এই রেকর্ড পরিমাণ সংখ্যাটা হল ৩০,৫০০ কোটি টাকা।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রকাশিত বার্ষিক তথ্য অনুসারে, ২০২১ সালে ভারতীয় কোম্পানি এবং ব্যক্তিদের জমা করা টাকার পরিমাণ এই বছর ৫০ শতাংশ বেড়ে হয়েছে ৩০,৫০০ কোটি টাকা। যা বিগত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২০,৭০০ কোটি টাকা। অর্থাৎ পর পর ২ বছর সুইস ব্যাংকে কালো টাকা জমার প্রবণতা বাড়ছে ভারতীয় ধনকুবেরদের।

শুধু তাই নয়, রিপোর্টে আরও দাবি করা হয়েছে, সুইস ব্যাংকের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টেও টাকা জমার পরিমাণও সাত বছরের মধ্যে সর্বোচ্চ। সংখ্যার হিসেবে যে টাকার পরিমাণ ৪,৮০০ কোটি। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের শেষ পর্যন্ত ভারতীয় গ্রাহকদের ৩০,৮৩৯ কোটি টাকা জমা ছিল। এর মধ্যে অ্যাকাউন্টে ৪,৮০০ কোটি টাকা জমা হয়েছে। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৪,০০০ কোটি টাকা। উল্লেখ্য, মোদি সরকারের ব্যর্থ নীতির পাশাপাশি করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক বৈষম্য চরম আকার নিয়েছে। যার ফলে পুঁজিপতিদের অর্থের পরিমাণ বেড়ে গিয়েছে বহুগুণ। আর এই বিপুল পরিমাণ অর্থের অনেকখানি অংশই চলে গিয়েছে বিশ্বের কালোটাকার আঁতুড়ঘর সুইস ব্যাংকে।


Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...