Friday, June 26, 2026

আর কিছুক্ষণ পরেই জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

Date:

Share post:

প্রতীক্ষার অবসান! শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। বিকেল ৪টে থেকে ওয়েবসাইটয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তার আগে দেখে নিন কীভাবে দেখবেন ফলাফল-


আরও পড়ুন:অগ্নিপথের বিক্ষোভের আঁচ এবার বাংলাতেও,রেল অবরোধ করে বিক্ষোভ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও


www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in -এই দুটি ওয়েবসাইট থেকে থেকে ফল জানতে পারবেন পরিক্ষার্থীরা। এই বছর ১,০২,০০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে বাইরের রাজ্যেরও কয়েক হাজার পড়ুয়া রয়েছেন। রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হবে Rank Card-এর আকারে। সেখানে পরীক্ষার্থীর নাম (Candidate Name), বিভাগ (Section), জন্মতারিখ (Date Of Birth), আবেদনের নম্বর, Rank ও প্রাপ্ত নম্বর-সহ সব তথ্য থাকবে। হোমপেজে ‘লগইন’ অপশন থাকবে। সেখনে ক্লিক করে পরীক্ষার্থীর সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল সাবমিট করলেই দেখা যাবে র‍্যাঙ্ক কার্ড। ডাউনলোড করা যাবে রেজাল্ট।

প্রসঙ্গত, চলতি বছরে গতবছরের তুলনায় ১০ হাজার বেড়ে ১ লক্ষ ২ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। গত ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। অর্থ্যাৎ পরীক্ষার ঠিক ৪৮ দিনের মাথায় রেজাল্ট ঘোষণা করা হচ্ছে। রাজ্য জয়েন্টের অঙ্কে থাকে ১০০ নম্বর (মোট ৭৫ টি প্রশ্ন)। পদার্থবিদ্যা ও রসায়নে ৫০ নম্বর করে বরাদ্দ থাকে (দুটি বিষয়ে ৪০ টি করে প্রশ্ন)। তবে সব প্রশ্নে নেগেটিভ মার্কিং থাকে না। ক্যাটেগরি ১ এবং ক্যাটেগরি ২-র প্রশ্নে নেগেটিভ মার্কিং থাকে। ক্যাটেগরি ৩-এর কোনও প্রশ্নে নেগেটিভ মার্কিং থাকে না।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...