Saturday, June 27, 2026

মা অসুস্থ, শুক্রবারের ইডির দফতরে হাজিরা দিতে পারবেন না রাহুল

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে শুক্রবারের পরিবর্তে সোমবার জিজ্ঞাসাবাদ করবে ইডি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু রাহুল চিঠি দিয়ে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন:৮০ ফুট নীচে কুয়োয় আটকে একরত্তি, ১১৭ ঘণ্টা কথা বললেন অনিল !

সূত্রের খবর, তাঁর মা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি। মায়ের চিকিৎসা তদারকি করার জন্যই রাহুল আপাতত ক’দিন ইডি’কে এড়াতে চাইছেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি ও বোন প্রিয়াঙ্কা গঙ্গারাম হাসপাতালে রয়েছেন।

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে গত তিনদিনে প্রায় ৩০ ঘণ্টা জেরা করেছে ইডি। তাতে তিনি ক্লান্ত, দাবি তাঁর দলের। জিজ্ঞাসাবাদের নামে রাহুলকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলে সারা দেশে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। সোম ও মঙ্গলের পর ফের বুধবার দু’দফায় প্রায় সাড়ে ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। সকাল সাড়ে ১১টা থেকে প্রায় রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ-পর্ব।


Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...