Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারতের সেই উমরান মালিককে মূল্যবান পরামর্শ দিলেন দক্ষিণ আফ্রিকার অনরিচ নোর্টিজে। বলেছেন, শুধু মাত্র গতি দিয়ে কিছু হবে না। উইকেট চাই। কারণ দলকে ম্যাচ জেতাতে হবে। শুক্রবার চতুর্থ টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল।

২) চোটের কারণে আগেই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। আর যা খবর, এবার আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেও ছিটকে জেতেন পারেন কে এল রাহুল। সূত্রের খবর, চোটের চিকিৎসার জন্য রাহুলকে জার্মানিতে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

 

৩) আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য ৩৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া। এই ৩৭ সদস‍্যের দলে রয়েছেন টোকিও অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ২৮ জুলাই থেকে ১০ আগাস্ট পর্যন্ত হবে এবারের কমনওয়েলথ গেমস।

৪) তৃতীয় শেষে মনোজ তিওয়ারি , শাহবাজ আহমেদের লড়াই মনে হচ্ছে কার্যত ব‍্যর্থ। রঞ্জিট্রফির তৃতীয় দিনে বোলারদের ব‍্যর্থতায় ব‍্যাকফুটে বাংলা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মধ‍্যপ্রদেশের রান ২ উইকেট হারিয়ে ১৬৩। ২৩১ রানে এগিয়ে তারা।

৫) ভারতকে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে তুলে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী পালন করলেন সুনীল ছেত্রীর। অনেকদিন আগেই জামাইষষ্ঠী পেরিয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় ছিল এএফসি এশিয়ান কাপের ম্যাচ। তাই জামাই ষষ্ঠী পালন করতে যেতে পারেননি সুনীল।

আরও পড়ুন:Morning news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...