Wednesday, April 1, 2026

Sathiyan Gnanasekaran: দুরন্ত সাতিয়ান, হারিয়ে দিলেন বিশ্বের ৬ নম্বর খেলোয়াড়কে

Date:

Share post:

দুরন্ত ছন্দে ভারতের সাতিয়ান গণেশেকরণ (Sathiyan Gnanasekaran)। এদিন জাগ্রেবে বিশ্ব টেবিল টেনিস কন্টেনডারের (WTT Contender 2022) দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়ে দিলেন বিশ্বের ছয় নম্বর জর্গিচ ডার্কোকে (Jorgic Darco)। সাতিয়ান জর্গিচকে হারিয়ে দেন ৩-১। এদিন জর্গিচকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় খেলোয়াড়।

ম‍্যাচে এদিন প্রথম গেমটা ৬-১১ হারেন সাতিয়ান। তবে পরের তিনটে গেমে আর বিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতীয় এই খেলোয়াড়। প্রথম সেটে হারের পরেও সাতিয়ান দুরন্ত ভাবে ম্যাচে ফিরে আসেন এবং জিতে নেন। একই সঙ্গে তিনি পৌঁছে যান প্রতিযোগিতার প্রিকোয়ার্টার ফাইনালে। জর্গিচ বর্তমানে ইউরোপীয় চ্যাম্পিয়ন। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে এই জয়ের পর টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সাতিয়ান।

এদিন টুইটার সাতিয়ান লেখেন, “সব অস্ত্রগুলোর সঠিক ব্যবহার করে একটা বিরাট জয় নিশ্চিত করেছি। বিশ্বের ছয় নম্বর এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন জর্গিচ ডার্কোকে ৩-১ সেটের ব্যবধানে হারাতে পেরেছি।”

আরও পড়ুন:World Cup: ২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে তিন দেশে, ৩২ টি দলের বদলে অংশ নেবে ৪৮টি দল, জানিয়ে দিল ফিফা

 

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...