Saturday, June 13, 2026

World Cup: ২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে তিন দেশে, ৩২ টি দলের বদলে অংশ নেবে ৪৮টি দল, জানিয়ে দিল ফিফা

Date:

Share post:

আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে বসতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ( 2026 World Cup) আসর। তিন দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হবে বিশ্বকাপের ম‍্যাচ। এদিন এমনটাই জানিয়ে দিল ফিফা (FIFA)। বিশ্বকাপের ম‍্যাচ হবে আমেরিকার ( America)১১, মেক্সিকোর (Mexico) ৩ টি এবং কানাডার ( Canada) ২’টি শহরে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে প্রথমবার ৩২টি দলের বদলে অংশ নেবে ৪৮টি দল। এদিন টুইট করে ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

এদিন ফিফার তরফে জানান হয়েছে, আমেরিকার আটলান্টা, বস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলস, মায়ামি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিস্কো ও সিয়াটেলে হবে বিশ্বকাপের ম‍্যাচ। অন‍্যদিকে মেক্সিকোর হবে  মেক্সিকো সিটি, গুয়াডালাজারা ও মন্টেরি এবং কানাডার হবে টরন্টো ও ভ্যাঙ্কুভারে।

২০২৬ সালেই প্রথমবার কোন ফুটবল বিশ্বকাপের আয়োজন হতে চলেছে তিনটি দেশ মিলে। আমেরিকা এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপের আয়োজন করেছিল। ১৯৭০ এবং ১৯৮৬ সালে মেক্সিকোতে আয়োজিত হয়েছিল বিশ্বকাপের আসর। মেক্সিকোই প্রথম দেশ যারা তিন বার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। কানাডা অবশ্য ২০২৬ সালেই প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে।

আরও পড়ুন:World Cup: নভেম্বর থেকে শুরু ফুটবল বিশ্বকাপ, একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছে কোন দেশ

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...