Thursday, March 26, 2026

প্রবল বৃষ্টি-ধসে বিপর্যস্ত সিকিম, আটকে বহু পর্যটক

Date:

Share post:

গত কয়েক দিনের প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ সহ গোটা সিকিম বিপর্যস্ত।  প্রবল বৃষ্টি আর ভূমি ধসে কার্যত বিচ্ছিন্ন সিকিম।  আটকে পড়েছেন আড়াই হাজার পর্যটক।  ইতিমধ্যেই তিনজন পুলিশকর্মী সহ সাত জনের মৃত্যু হয়েছে বলেও খবর এসেছে।  ধসের কারণে গ্যাংটক থেকে উত্তর সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।  জলের তোড়ে বহু রাস্তা নিশ্চিহ্ণ হয়ে গিয়েছে। ফলে পর্যটকরা আর সমতলের দিকে এগোতে পারছেন না। গাড়ির ওপর পাথর পড়ে এবং গাড়ি খাদে পড়ে সিকিমে মারা গিয়েছেন সাত জন।  তাঁদের মধ্যে তিন জন পুলিশ।  আলিপুরদুয়ারের ফালাকাটায় চরতোর্সা, বুড়ি তোর্সা ও সঞ্জয় নদীর বাঁধ জলের স্রোতে উড়ে গিয়েছে। বীরপাড়া–ফালাকাটা এবং ফালাকাটা–কোচবিহার ছাড়া বাকি সমস্ত সড়ক জলের নীচে। ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, জুন মাসের প্রথম দু’‌ সপ্তাহে এ বার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে গ্যাংটকে। ৬৩২ মিলিমিটার। গত ১০ বছরে এমন অতিবৃষ্টির নজির নেই।  দিন কে দিন বৃষ্টি বেড়েই চলেছে। ফলে যুদ্ধকালীন তৎপরতায়  পরিস্থিতির উপরে মজর রাখছে রাজ্য সেচ দফতর । উত্তরবঙ্গের তিস্তা, তোর্সা, জলঢাকা, কালজানি নদীর উপরে বিশেষ নজর রাখা হয়েছে। তিস্তার ওপর বেশ কিছু লকগেট খুলে দেওয়া হয়েছে।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...