Friday, June 26, 2026

বয়স বাড়িয়ে লাভ হল না, অগ্নিপথ প্রকল্পে অগ্নিগর্ভ দেশ

Date:

Share post:

কেন্দ্রের ধারণা হয়েছিল যে অগ্নিপথ প্রকল্পে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা দু বছর বাড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ নিয়ন্ত্রণ করা যাবে।কিন্তু সেই সিদ্ধান্ত যে কোনও কাজেই আসেনি, শুক্রবারের আন্দোলনে তা স্পষ্ট।

অগ্নিপথ মডেল নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভ, আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার রাতেই কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অগ্নিপথ প্রকল্পের আওতায় বয়সের সর্বোচ্চসীমায় ছাড় দেওয়া হবে। ২০২২ সালে অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হল। কিন্তু তাতেও বিক্ষোভের ঝাঁজ একটুও কমেনি ।

শুক্রবারও  বিহার থেকে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা থেকে রাজস্থান দেশের প্রায় সব প্রান্তেই এই মডেলের প্রতিবাদে জ্বলেছে বিক্ষোভের আগুন। ইতিমধ্যেই অগ্নিপথ বিরোধী বিক্ষোভে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। শুক্রবার দুপুরে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে উত্তেজিত বিক্ষোভকারীদের হটাতে পুলিশ গুলি চালায়। আর সেই গুলিতেই এক আন্দোলনকারী যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলেও খবর।

এদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের জেরে ২০০-টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬ টি ট্রেনে আগুন লাগানোর অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।ভাঙচুর করা হয় রেলস্টেশনও।বিভিন্ন জায়গায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে।আসলে কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ক্রমশই বিক্ষোভ বাড়ছে দেশজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরগাঁও-সহ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য ফরিদাবাদের বল্লভগড়ে সমস্ত ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...