Saturday, April 4, 2026

নিঃশব্দে কাজ করার খতিয়ান প্রকাশ করেলেন অভিষেক, কী আছে পুস্তিকায়

Date:

Share post:

৮ বছরে নিজের সংসদীয় এলাকায় কাজের খতিয়ান প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরিস্রুত পানীয় জল থেকে হাসপাতাল, শিক্ষার উন্নতি থেকে খেলাধুলোয় অগ্রগতির- ডায়মন্ড হারবারের মানুষের জন্য সাংসদ হিসেবে শুধু তিনি কী কী কাজ করেছেন তা নিঃশব্দ বিপ্লব-নামে (Nishobdo Biplab) পুস্তিকা আকারে প্রকাশ করলেন অভিষেক। শনিবার, পৈলানে অনুষ্ঠান থেকে এই রিপোর্ট কার্ড প্রকাশ করেন তিনি।

কী কী আছে তাতে (Nishobdo Biplab)-

স্বাস্থ্য পরিষেবা: স্থানীয় মানুষের উন্নততর চিকিৎসায় ২০১৯- তৈরি হয়েছে ডায়মন্ড হারবার সুপারস্পেশ্যালিটি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ।

পরিস্রুত পানীয় জল: বজবজে তৈরি হচ্ছে অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এতে অন্তত ৫ লক্ষ মানুষ উপকৃত হবেন। ফলতা-মথুরাপুর জলপ্রকল্প তৈরি হবে। ১৪০০ কোটি টাকা ব্যয়ে এই জল প্রকল্প দেশের মধ্যে অন্যতম বৃহত্তম।

নারীকল্যাণ: বাংলা আবাস যোজনায় ১২ হাজার ৯৭২ জন মহিলার বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। তৈরি হয়েছে মহিলা হোস্টেল।

শিক্ষা: এলাকার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। এতে খরচ হয়েছে ১১৩.৫ লক্ষ টাকা। কারিগরী শিক্ষার জন্য পলিটেকনিক এবং আইটিআই স্থাপন করা হয়েছে।

কৃষি কল্যাণ: দু’টি কৃষক বাজার তৈরি হয়েছে। এর ফলে কৃষক, পাইকারি এবং খুচরো বিক্রেতারা সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুন: ‘এক ডাকে অভিষেক’-এ সরাসরি অভিযোগ-সমস্যা জানান, প্রয়োজনে নাম গোপন: বার্তা অভিষেকের

করোনায় কল্পতরু: করোনাকালে ডায়মন্ড হারবারে কল্পতরু ফ্ল্যাগশিপ কর্মসূচিতে ১২ হাজার ৯৭২ পরিবারকে খাওয়ানো হয়েছিল। তৃতীয় ঢেউয়ের সময় চালু হয় ডক্টর অন হুইলস। কোভিড পরীক্ষার কিয়স্কও তৈরি হয়েছিল। যাঁরা বাড়ির বাইরে বেরতে পারেননি তাঁদের ওষুধ ও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছিল।

প্রাকৃতিক বিপর্যয়ে: আমফান-যশ-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২ লক্ষ মানুষের জন্য ত্রিপল, খাবার এবং ওষুধের ব্যবস্থা করা হয়।

খেলাধুলো: খেলাধুলার উন্নয়ন ও শরীরচর্চার জন্য ৩৮টি মাল্টিজিম, ৩ মিনি ইন্ডোর স্টেডিয়াম, ২ খেলার মাঠ তৈরি হয়েছে। ২০২২ সালে শুরু করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

নাগরিক সুবিধা: এলাকার নিরাপত্তার স্বার্থে ১ হাজার ৩৯২ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। রাস্তায় আলো লাগানো হয়েছে, ব্যয় হয়েছে ১১৮.২ লক্ষ টাকা।

সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নতি: জয়রামপুর মন্দির, বড়কাছারি এবং পীরতলা মাজহারের পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়ন করা হয়েছে।

পুস্তিকা প্রকাশ করে অভিষেক বলেন, ডায়মন্ড হারবারের মানুষের আর্শীবাদে তিনি দ্বিতীয়বার ৩লক্ষ বাইশ হাজার ভোটে জয়ী হন। যে কোনও রকম দরকারে তিনি তাঁর সাংসদীয় এলাকার মানুষের পাশে থাকবেন বলে জানান অভিষেক।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...