Saturday, April 4, 2026

India Team: ইংল‍্যান্ড পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন বিরাট-বুমরাহরা

Date:

Share post:

ইংল্যান্ডে (England) পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলিরা (Virat Kohli)। বৃহস্পতিবারই ইংরেজদের বিরুদ্ধে খেলতে ইংল‍্যান্ডে পাড়ি দেয় টিম ইন্ডিয়া (India Team)। আর শুক্রবার থেকে অনুশীলনে নেমে পড়েন বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহরা। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই (BCCI)। এদিকে মালদ্বীপে ছুটি কাটিয়ে শুক্রবার দলের সঙ্গে যোগ দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ( Rohit Sharma)।

এদিন বিসিসিআই যে ছবি পোস্ট করে, সেখানে দেখা যাচ্ছে অনুশীলনে ব‍্যস্ত বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, জশপ্রীত বুমরাহরা। জিমেও অনেকটা সময় ব্যয় করেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ব্যস্ত থাকার কারণে দলের সঙ্গে ইংল্যান্ডে এখনও যাননি ঋষভ পন্থ। পন্থের সঙ্গেই ইংল‍্যান্ডে যাবেন ভারতের হেভস‍্যার রাহুল দ্রাবিড়ও।

১ জুলাই ইংল‍্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। গত বছর করোনার কারণে  ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট বাতিল করে দেওয়া হয়। না খেলেই ফিরে আসতে হয়েছিল ভারতকে। অসমাপ্ত এই সিরিজে কোহলির ভারত ২-১ এগিয়ে।

আরও পড়ুন:KL Rahul: ইংল‍্যান্ডের বিরুদ্ধে রাহুলের পরির্বতে যেতে পারেন মায়াঙ্ক: সূত্র

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...