Tuesday, June 23, 2026

KL Rahul: ইংল‍্যান্ডের বিরুদ্ধে রাহুলের পরির্বতে যেতে পারেন মায়াঙ্ক: সূত্র

Date:

Share post:

কে এল রাহুলের ( KL Rahul) চোট। আর সূত্রের খবর দক্ষিন আফ্রিকা (South Africa) সিরিজের মতন ইংল‍্যান্ডের (Engaland) বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ থেকেও ছিটকে গিয়েছেন কে এল রাহুল। জানা যাচ্ছে, ইংল্যান্ড সফরে বিকল্প সহ-অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আর রাহুলের বিকল্প ক্রিকেটার হিসাবে যাচ্ছেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) । বিসিসিআই সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। শুধু ঘোষণাটুকু বাকি।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের অধিনায়ক ঋষভকেই রোহিত শর্মার ডেপুটির দায়িত্ব দেওয়া হচ্ছে। আর মায়াঙ্ক যেহেতু ইংল্যান্ড সফরে স্ট্যান্ডবাই ছিলেন, তাই তাঁকে রাহুলের জায়গায় দলে যুক্ত করা হচ্ছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে এখন কেউ চোট পেলে নির্দিষ্টভাবে সেই জায়গাতেই প্লেয়ার নেওয়ার কথা ভাবছে। সেই হিসাবে ওপেনারের জায়গায় ওপেনার। মিডল অর্ডারের জায়গায় মিডল অর্ডার। লক্ষ্য হল দলের ব্যালান্স ঠিক রাখা। আমরা টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেছি, রাহুলের পরিবর্তের প্রয়োজন কি না! ১৯ জুনের মধ্যে একটি উত্তর দরকার। সে ক্ষেত্রে ইংল্যান্ডে পাঠানো হবে মায়াঙ্ককে। কিন্তু তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ঋষভ সহ-অধিনায়ক হবেন।”

২০ তারিখ মায়াঙ্ক কোচ রাহুল দ্রাবিড় ও ঋষভ পন্থের সঙ্গে উড়ে যাবেন। ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন। লেস্টারশায়ারের সঙ্গে ভারতের চারদিনের প্রস্তুতি ম্যাচ শুরু ২৪ জুন।

আরও পড়ুন:Bengal Ranji Trophy: মধ‍্যপ্রদেশের কাছে হেরে রঞ্জির সেমিফাইনাল থেকে ছিটকে গেল বাংলা

 

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...