Friday, May 15, 2026

নাম প্রস্তাবের জন্য “দিদির কাছে কৃতজ্ঞ”, তবে রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন না ফারুক

Date:

Share post:

সর্বসম্মতিক্রমে প্রথম পছন্দ ছিলেন শরদ পাওয়ার(Sharad Pawar)। তবে রাষ্ট্রপতি নির্বাচনে(Presidencial election) লড়তে রাজি হননি এনসিপি প্রধান। এই পরিস্থিতিতে দিল্লিতে মমতা বন্দোপাধ্যায়ের(Mamata Banerjee) ডাকা বিরোধী বৈঠকে দুটি নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল নেত্রী(TMC)। একজন গোপাল কৃষ্ণ গান্ধী(G K Gandhi) ও দ্বিতীয়জন ফারুক আবদুল্লা(Farooq Abdullha)। তবে এই দুই নামের মধ্যে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা জানিয়ে দিলেন, এই নির্বাচনে প্রার্থী হতে চান না তিনি।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর নাম প্রস্তাব করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ফারুক আবদুল্লা বলেন, “ভারতের রাষ্ট্রপতি পদে বিরোধীদের নির্বাচিত প্রার্থী হিসেবে আমার নাম আমি প্রত্যাহার করে নিলাম। আমি মনে করি জম্মু ও কাশ্মীর একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমি এই অনিশ্চিত সময়কে অতিক্রম করে যাওয়ার দিকেই আমার চেষ্টা জারি রাখব।” পাশাপাশি তিনি আরও বলেন, “এখনও সক্রিয় রাজনীতিতে আমার অনেক কিছু করার আছে। এবং জম্মু ও কাশ্মীর ও দেশের হয়ে সদর্থক ভূমিকা পালন করতে আগ্রহী। মমতাদিদি আমার নাম প্রস্তাব করেছেন, এতে আমি কৃতজ্ঞ। এছাড়াও আরও যে সব সিনিয়র নেতারা আমার নাম প্রস্তাব করেছেন তাঁদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ১৫ জুন থেকে। ২৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ১৮ জুলাই নির্বাচন। আর এই নির্বাচনে ফারুক নিজের অনিচ্ছার কথা জানিয়ে দেওয়ার পর বিরোধীদের তরফে প্রার্থী হিসেবে আপাতত একটি নামই ঘুরছে তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধী। অন্যদিকে শাসকদলের তরফে এখনও কোনও নাম প্রকাশ্যে না আনা হলেও জল্পনা তেলেঙ্গানার রাজ্যপাল তামিলি সুন্দরারাজনকে প্রার্থী করতে পারে বিজেপি।


Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...