Thursday, June 25, 2026

সাধারণ বিমা ও স্বাস্থ্যবিমায় প্রিমিয়াম বেড়েছে ২৪ শতাংশ, বলছে রিপোর্ট

Date:

Share post:

গত বছর বাদল অধিবেশনে সাধারণ বিমা ক্ষেত্রে(Insurence sector) বেসরকারিকরণের রাস্তা রাস্তা পরিস্কার করতে বিল পাশ করে সরকার। এবার এই মোদি সরকারের দৌলতে বিমা ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ আরও উর্ধ্বমুখী হল। সাম্প্রতিক রিপোর্ট বলছে, জীবন বিমা(Life Insurence) ছাড়া অন্যান্য বিমা ক্ষেত্র ও স্বাস্থ্যবিমায়(Helth Insurence) পরিষেবার খরচ বেড়েছে অনেকটাই।

বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই-এর তরফে জানানো হয়েছে, জীবনবিমা ছাড়া অন্যান্য বিমা ক্ষেত্রে খরচ প্রায় ২৪ শতাংশ বেড়েছে। চলতি বছরের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী, বর্ধিত প্রিমিয়ামের কারণে বিমা সংস্থাগুলির সংগ্রহের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই বেড়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের মে মাসে প্রিমিয়াম বাবদ সংগ্রহের অঙ্ক ছিল যেখানে ছিল প্রায় ১২,৪২৪ কোটি টাকা। সেটাই ২০২২ সালে দাঁড়িয়েছে ১৫,৪০৪ কোটি টাকারও বেশি।

আইআরডিএআই-এর রিপোর্ট অনুযায়ী, ২৫টি সাধারণ বিমা সং‌স্থা চলতি বছরের মে মাসে প্রায় ১৩,৫৬৬ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালের মে মাসে যা ছিল ১০,৯৫৪ কোটি টাকা। অন্য দিকে চলতি মে মাসে পাঁচটি বেসরকারি স্বাস্থ্যবিমা সংস্থা সংগৃহীত প্রিমিয়াম প্রায় ১,৭০৯ কোটি টাকা। গত বছর মে মাসে যা ১,৩৮২ কোটি ছিল। দু’টি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এ বছরে মে মাসে ১২৯ কোটি টাকারও বেশি প্রিমিয়াম পেয়েছে। গত মে-তে যা ছিল ৮৭ কোটি।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...