Thursday, June 25, 2026

প্রবল বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ, জল বাড়ছে তিস্তা -তোর্সা- রায়ডাকে

Date:

Share post:

গত কয়েকদিনের লাগামছাড়া বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত এবং বানভাসি হয়ে পড়েছে গোটা উত্তরবঙ্গ। বৃষ্টিতে বাড়ছে উত্তরবঙ্গের নদীর জলস্তর। কোচবিহারের তোর্সা নদীতে হলুদ সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে। রবিবার পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গে। নিচু এলাকা গুলিতে অতি বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা রয়েছে পার্বত্য এলাকায় ধস নামারও।

 

কোচবিহারের তোর্সা নদীর জল বেড়ে বিপত্তি। সরকারি স্কুলে খোলা হয়েছে ফ্লাড সেন্টার৷ নদীর জল ঢুকেছে বাঁধের পাড় লাগোয়া একাধিক বাড়িতে৷ রায়ডাক নদীরও একই অবস্থা । জল বেড়ে বিপদ বেড়েছে বক্সিরহাটে৷ বাঁধ ভেঙ্গে নদীর জল ঢুকতে শুরু করেছে মহিষকুচি গ্রামে৷ ভোর রাত থেকে জল বাড়তে শুরু করেছে রায়ডাকে৷ জলের তোড়ে মাটির বাঁধে ফাটল দেখা দিয়েছে। শনিবার পুরোপুরি ভেঙ্গে যায় বাঁধ। গ্রামের কৃষিজমি জলের তলায়। প্রায় তিনশো বাড়িতে ঢুকেছে নদীর জল৷ কোচবিহার জেলায় গত কয়েকদিন থেকে চলছে একটানা বৃষ্টি৷ শনিবারও সকাল থেকেই বৃষ্টি চলছে৷

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...