Thursday, June 25, 2026

Bengal Ranji Trophy: মধ‍্যপ্রদেশের কাছে হেরে রঞ্জির সেমিফাইনাল থেকে ছিটকে গেল বাংলা

Date:

Share post:

না এবারও হলো না। তীরে এসে তরি ডুবল বাংলার (Bengal)। দারুণ শুরু করলেও শেষ অবধি রঞ্জিট্রফির (RanjiTrophy) সেমিফাইনালেই ছিটকে গেল বাংলা দল। রঞ্জিট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের ( Madhya Pradesh) কাছে ১৭৪ রানের বড় হার হজম করল অভিমুন‍্য ঈশ্বরন, মনোজ তিওয়ারিরা।

রঞ্জি সেমিফাইনালে শেষ ইনিংসে ৩৫০ রানের লক্ষ্য ছিল বাংলার সামনে। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১৭৫ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলা। প্রথম বলেই উইকেট দেন অভিষেক রামন। সুদীপ ঘরামি করেন ১৯ রান। বাংলার হয়ে লড়াই চালান অভিমুন‍্য ঈশ্বরন। ৭৮ রান করেন তিনি। অভিষেক পোড়েল করেন ৭ রান। মনোজও করেন ৭ রান। আর শনিবার শুরুতেই ফিরে যান অনুষ্টুপ মজুমদার। মাত্র ৮ রান করেন তিনি। মধ‍্যপ্রদেশের হয়ে পাঁচ উইকেট নেন কুমার কার্তিকেয়। ৩ উইকেট নেন গৌরভ যাদব। দুটি উইকেট নেন সারান্স জৈন।

রঞ্জির সেমিফাইনালে শুরু থেকেই চাপে ছিল বাংলা। প্রথম ইনিংসে হিমাংশু মন্ত্রীর শতরানের দাপটে ৩৪১ রান তোলে মধ্যপ্রদেশ। জবাবে বাংলা শেষ হয়ে যায় ২৭৩ রানে। মধ্যপ্রদেশ লিড পেয়ে যায় ৬৮ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশের ব্যাটাররা দাপট দেখায় বাংলার বোলারদের উপর। বাংলার স্পিনাররা দ্বিতীয় ইনিংসে ন’উইকেট নিলেও ততক্ষণে দেরি হয়ে যায়। বাংলার মাথার উপর ৩৫০ রানের বোঝা চাপিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ। সেই চাপ নিতে পারল না বাংলার ব্যাটারা। যার ফলে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হল অরুণ লালের দলকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...