Thursday, June 25, 2026

Rajasthan Rules : বিয়ে করার উদ্ভট শর্ত জারি রাজস্থানে!

Date:

Share post:

সাতপাকে ঘুরে সাতজন্ম ধরে একসঙ্গে থাকা, বিয়ে (Marrige) নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা। এমনিতেই বিয়ে মানে হাজার রকম নিয়ম। তার উপর আবার যদি আজগুবি শর্ত জারি করা হয় তাহলে তো মহা বিপদ। এমন কথাই ভাবেন রাজস্থানের (Rajasthan) পালি জেলার (Pali district) হবু বরেরা (Groom)। কারণ এই জেলার নিয়ম অনুসারে বিয়ে করতে গেলে পাত্রকে দাড়ি কেটে ফেলতে হবে। পঞ্চায়েতের এই নিয়মে নাস্তানাবুদ বিবাহযোগ্য পাত্ররা।

ভারতবর্ষে নানা সম্প্রদায়ের মানুষের বসবাস। একেক জায়গায় বিয়ের ক্ষেত্রে একেক রকমের নিয়ম মানা হয়। কিন্তু তাই বলে দাড়ি থাকলে বিয়ের পিঁড়িতে বসা যাবে না এমন নিয়ম কস্মিনকালেও কেউ শোনেননি বোধহয়। অথচ এই নিয়মই চলে আসছে রাজস্থানের পালি জেলায়।পালি জেলার প্রায় ১৯টি গ্রামে এই ধরনের নিয়ম চালু করেছে পঞ্চায়েত। তাঁদের তরফ থেকে বলা হয়েছে, পুরুষরা বিয়ে করতে চাইলে তাদের দাড়ি থাকলে চলবে না। অর্থাৎ বিয়ে করার জন্য দাড়ি কেটে ফেলা বাধ্যতামূলক। মানে দাড়ি থাকলেও তা কেটে একেবারে পরিষ্কার হয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসতে পারবেন বর। সেখানকার মানুষেরা জানান প্রত্যেকটি বিয়ের ক্ষেত্রেই এমন নিয়ম প্রযোজ্য করেছে রাজস্থানের এই পঞ্চায়েত। পঞ্চায়েতের হস্তক্ষেপ এখানেই শেষ নয়, বিয়ের মেনু থেকে কনের গায়ের গয়না, সবটাই ঠিক করে দেন পঞ্চায়েতের কর্তারা। কিন্তু কেন এমন উদ্ভট নিয়ম? কোনও স্পষ্ট জবাব পাওয়া যায় না। তবে বিয়ের সময় খরচের উপর রাশ টানতেই এই ধরনের নিয়ম চালু করা হয়েছে বলে মনে করেন অনেকে।



Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...