Saturday, April 4, 2026

বছরের শেষেই ভোট জম্মু-কাশ্মীরে : রাজনাথ

Date:

Share post:

সম্ভবত চলতি বছরের শেষেই জম্মু-কাশ্মীরে ভোট সেরে ফেলতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই উপত্যকায় বিধানসভা নির্বাচন হবে । কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে দিয়েছে। । দ্রুত সেই কাজ শেষ করতেও বলা হয়েছে। সম্ভবত আগামী ৩১ অগাস্টের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে । এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন । যদিও ভোটের নির্ঘণ্ট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেই খবর।

 

শুক্রবার মহারাজা গুলাব সিংহের রাজ্যাভিষেকের ২০০তম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ বলেন, উপত্যকায় সীমানা পুনর্বিন্যাসের কাজ চলছে । সেই কাজও প্রায় শেষের মুখে । হয়ে গেলেই ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগে জম্মুতে ৩৭টি এবং কাশ্মীরে ৪৬টি বিধানসভা আসন ছিল। কিন্তু সীমানা পুনর্বিন্যাসের ফলে জম্মুতে ৪২ এবং কাশ্মীরে ৩৭টি আসন হয়েছে। এর ফলে জম্মু ও কাশ্মীরে মোট ৯০টি বিধানসভা কেন্দ্র হয়েছে।

জম্মু-কাশ্মীরে শেষ নির্বাচন হয়েছিল ২০১৪ সালের মে মাসে। সেখানে পিডিপি পেয়েছিল ২৮টি আসন। বিজেপি পেয়েছিল ২৫টি। ন্যাশনাল কনফারেন্স পেয়েছিল ১৫টি। কংগ্রেস ১২টি এবং অন্যান্যরা ৭টি আসন । বিজেপি এবং পিডিপি যৌথ ভাবে ম্যাজিক সংখ্যা ৫৩-য় পৌঁছেছিল।

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...