Monday, April 6, 2026

ভোর থেকেই প্রবল বৃষ্টি, কালো মেঘে ঢাকল মহানগরের আকাশ

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গে চলে এসেছে বর্ষা। শনিবার ভোর থেকেই কলকাতা মহানগরসহ দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘ। সেইসঙ্গে চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার দিনভর হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি চলবে।কলকাতা ও বৃহত্তর মহানগর এলাকা ছাড়াও বৃষ্টি হচ্ছে উত্তরও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া , হুগলি হাওড়া , পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়্গ্রামে।

তবে শুক্রবার রাত থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে । ফলে গরম আবহাওয়া বদলে গিয়ে খানিকটা স্বস্তি এসেছে । তাপমাত্রাও খানিকটা কমে গিয়েছে । মোটের ওপর হাঁসফাঁস গরম থেকে আপাতত মুক্তি পেয়েছে মহানগরবাসী । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...