Monday, April 6, 2026

Pavlov Hospital: বিল নিয়ে অসঙ্গতি, স্বাস্থ্য দফতরের কড়া নজরদারিতে অস্বস্তিতে পাভলভ

Date:

Share post:

ফের কাঠগড়ায় পাভলভ মানসিক হাসপাতাল (Pavlov Mental Hospital)। অন্ধকার, স্যাঁতস্যাতে, নোংরা ঘরে ১৩ জন মানসিক রোগীকে তালাবন্দি করে রাখার খবর সামনে আসে। স্বাস্থ্য দফতরের( Health Department of West Bengal) এই রিপোর্টে রোগীদের শরীরে ক্ষতচিহ্ন মিলেছে বলে জানান হয়। এরপরই ফের কাঠগড়ায় ওঠে পাভলভ হাসপাতাল (Pavlov Mental Hospital)। ইতিমধ্যেই হাসপাতালের সুপারকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।কিন্তু তবুও বিতর্ক থামে নি। পাভলভের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ এবার প্রকাশ্যে। আবাসিকদের খরচের বিল নিয়ে এবার অসঙ্গতি খুঁজে পেল স্বাস্থ্য দফতর। ঠিকাদারের (contractor) সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাতের অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে পরিদর্শনের পরেই সামনে এসেছে চরম অব্যবস্থার ছবি। তারপরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে কলকাতার পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার আরও বড় দুর্নীতির অভিযোগ পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে যে আবাসিকরা রয়েছেন তাঁদের জন্য যা খরচ করা হয়েছে তাতে কোনওরকম নজরদারিই নেই। নজরদারি ছাড়াই বরাদ্দ হয়ে গিয়েছে । অভিযোগ,ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাতের জেরে ১৫ লক্ষ টাকার বিল পাশ হয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে,বছরে ১ কোটি টাকার বেশি বরাদ্দ হয় আবাসিকদের পোশাকের জন্য। তবু ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় আবাসিক রোগীদের। হাসপাতালের (Hospital)আউটডোরের অবস্থাও দুর্বিষহ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এসবের মাঝেই নয়া কাণ্ড। পাভলভ মানসিক হাসপাতালে (Pavlov Hospital)গাছে উঠে পড়লেন রোগী। তার জেরে তুমুল টানাপোড়েন শুরু হল ভরদুপুরে। ওই রোগীকে নামাতে হিমশিম খেলেন হাসপাতালের কর্মীরা। নিরুপায় হয়ে ডাকতে হল দমকলকে। শেষমেশ আধ ঘণ্টার চেষ্টায় নামানো সম্ভব হল ওই রোগীকে। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নজর এড়িয়ে কীভাবে ওই রোগী গাছে উঠে পড়লেন? এই ঘটনায় পাভলভে রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে নতুন করে।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...