Wednesday, March 25, 2026

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেন, নরুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আপাতত পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি দায়িত্ব সামলাবেন। রাজ্য সরকারকে দ্রুত পর্ষদের নতুন সভাপতি নিয়োগের সুপারিশ করেছে আদালত। মঙ্গলবার বেলা ২টোয় মানিক ভট্টাচার্যকে আদালতে হাজির হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। মঙ্গলবার বেলা দু’টোয় ফের শুনানি।
এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত নথি জমা দিতে বলেছিল আদালত, তার অনেক কিছুই পেশ করতে পারেনি পর্ষদ। তাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন। বলা হয়েছিল, ২০১৭ সালে পর্ষদ যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির সদস্যদের নাম দিতে হবে। কিন্তু পর্ষদ নাম দিয়েছে সিলেবাস কমিটির সদস্যদের।বিচারপতির মন্তব্য, পর্ষদ ওই সদস্যদের তালিকা অনুমোদন কমিটির সদস্য বলে আদালতে দেখিয়েছে।

আরও পড়ুন- সুরমায় আক্রান্ত শিশুকে উত্তরীয় পরিয়ে মঞ্চে বসালেন অভিষেক
সোমবার পেশ করা সমস্ত নথি এবং কমিটির সদস্যদের স্বাক্ষর সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষা করা হবে বলে বিচারপতি নির্দেশ দেন। একই সঙ্গে বলা হয়েছে, ২০১৭ সালে গঠিত কমিটির যে সব সদস্য বৈঠকের সিদ্ধান্তে স্বাক্ষর করেননি, তাঁদের হলফনামা দিয়ে জানাতে হবে স্বাক্ষর না করার কারণ।
উল্লেখ্য, “১৭ জুন বোর্ডকে নির্দেশ দেওয়া হয় ছয় দফা নথি জমা দিতে। কিন্তু, এখনও কোনও আবেদনপত্র কোর্টে জমা পড়েনি।”

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...