Thursday, June 25, 2026

মহারাষ্ট্রে একই পরিবারের ৯ সদস্যের অস্বাভাবিক মৃত্যু

Date:

Share post:

মহারাষ্ট্রে একই পরিবারের ৯ সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের সাংলিতে পরিবারের ৯ জনকে একই বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে ৩৫০ কিলোমিটার দূরে, সাংলি জেলার মহিসালে। সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম জানিয়েছেন একটি অস্বাভাবিক ঘটনার খবর পাওয়া গেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে । একটি বাড়ির ৯ সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত করুন চিরকুট বা চিঠি উদ্ধার হয়নি । যেখান থেকে এর কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা যেতে পারে। পুলিশ মনে করছে কোনো খাবার থেকে বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যার পরিণতিতে এই রহস্য মৃত্যু হয়েছে।

 

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...