Friday, April 3, 2026

কলকাতা পুলিশকে ইমেল পাঠিয়ে হাজিরার জন্য চার সপ্তাহ সময় চাইলেন নূপুর শর্মা

Date:

Share post:

নারকেল ডাঙা থানায় সোমবার হাজিরা দিলেন না বিজেপির বহিষ্কৃত (সাসপেন্ড) জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। তার জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়ে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চাইলেন।বিষয়টি উল্লেখ করে কলকাতা পুলিশকে একটি ইমেল পাঠিয়েছেন নূপুর। সেই ইমেলে তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষে তাকে পরবর্তী কোনও দিনক্ষণ এখনও জানানো হয়নি।

নূপুরের বিতর্কিত মন্তব্যের পরেই কলকাতাসহ রাজ্যের অনেক জায়গায় নূপুরের নামে এফআইআর জমা পড়ে। নারকেলডাঙা থানা এমনই এক অভিযোগের ভিত্তিতে নূপুরকে ২০ জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠানো হয় নূপুরকে।

আরও পড়ুন- মহারাষ্ট্রে একই পরিবারের ৯ সদস্যের অস্বাভাবিক মৃত্যু

উল্লেখ্য, গত মে মাসে জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের গুরুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা৷ যে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সেই আঁচ পড়ে বাংলাতেও। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। বলা ভালো, বহিষ্কৃত বিজেপি নেত্রীর এই মন্তব্যের পর উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। আর যে কারণে নুপুর শর্মাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। তারপরেই বিজেপি নেত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়। বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যের জেরে পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত করা হয়েছে নেত্রীকে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...