Tuesday, June 23, 2026

দিল্লির যন্তর মন্তরে কংগ্রেসের প্রতিবাদে সামিল রাহুল

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায়, সোমবার চতুর্থবার ইডির মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে দুদিন ধরে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছেন কংগ্রেস কর্মীরা। দিল্লির যন্তর মন্তরেও সত্যাগ্রহ বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। ইডি দফতরে যাওয়ার আগে সেই ধরনা মঞ্চে গিয়েছিলেন রাহুল। সেখান থেকেই সোজা ইডি (ED) দফতরে পৌঁছন তিনি।
এই (National Herald) মামলায় এর আগে ১৩-১৫ জুন, পরপর তিনদিন প্রায় ৩০ ঘণ্টা কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসাররা। ১৭ জুন রাহুলকে ফের ডাকা হয়। কংগ্রেস সাংসদ ইডি-র কাছে সময় চেয়ে আজ, সোমবার হাজিরা দেবেন বলে জানান।রাহুলের ইডি দফতরে হাজিরা ঘিরে মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে অবস্থান-বিক্ষোভে বসেছেন কংগ্রেস নেতা, কর্মীরা। পুলিশি ধরপাকড় ঘিরে রাজধানীর রাস্তা যাতে রণক্ষেত্রের চেহারা না নেয়, তাই সতর্কতা হিসাবে দিল্লিতে কংগ্রেসের সদর দফতর আকবর রোডের আশপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ব্যারিকেড তৈরির পাশাপাশি, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রাহুল গান্ধীর বাড়ির বাইরেও কড়া নিরাপত্তা।

আরও পড়ুন- ধাক্কা সামলে সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ২৩৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স
কৃষি আইন প্রত্যাহারের প্রসঙ্গ তুলে এবার অগ্নিপথ বিতর্কেও মোদি সরকারকে (Modi Government) বিঁধেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ৮ বছর ধরে বিজেপি সরকার ‘জয় জওয়ান জয় কিষাণ’-কে অপমান করেছে বলে অভিযোগ করেন তিনি। টুইট করে লেখেন, আমি আগেই বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে কালো কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ঠিক একইভাবে বীর ক্ষমাপ্রার্থী হয়ে ওঁকে যুবসম্প্রদায়ের কথা মেনে অগ্নিপথও প্রত্যাহার করতে হবে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...