Friday, April 3, 2026

অভিষেকের পাশে দাঁড়িয়ে সুরমার সভা থেকে জুমলাবাজ বিজেপিকে তুলোধনা তৃণমূল প্রার্থী অর্জুনের

Date:

Share post:

ত্রিপুরা উপনির্বাচনে সোমবার সুরমায় প্রচারে গিয়ে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য শোনার জন্য শান্তির বাজার এলাকায় কার্যত জনজোয়ার। শুধু তৃণমূল কর্মী-সমর্থকরাই নয়, বিধানসভা এলাকার দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন সভাস্থলে। মহিলাদের জমায়েত ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- রাষ্ট্রপতি পদপ্রার্থী কে? ঠিক করতে মঙ্গলবার বিজেপি বিরোধী দলের বৈঠকে যোগ দিচ্ছেন অভিষেক

এই কেন্দ্রে তৃণমূলের তরুণ প্রার্থী অর্জুন নমশূদ্র অভিষেকের উপস্থিতিতেই ঝাঁঝালো বক্তব্য রাখেন। বিজেপি নেতাদের একহাত নিয়ে অর্জুন বলেন, “২০১৮ সালে বিধানসভা ভোটের সময় ত্রিপুরায় এসে বড় বড় ভাষণ দিয়েছিলেন বিজেপি নেতা সুনীল দেওধর। কিন্তু সরকার গঠনের পর কোনও প্রতিশ্রুতি রাখেননি। তারপর থেকে নিজেও কোনওদিন ত্রিপুরার দিকে ফিরে তাকাননি।”

অর্জুনের আরও অভিযোগ, সুনীল দেওধর এসে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য , কর্মসংস্থান নিয়ে বড় বড় কথা অনেক বড় বড় কথা বলেছেন। কিন্তু বাস্তবে রাস্তাঘাট কিছুই হয়নি। চার বছর কেটে গেল। কেন সুরমা পিছিয়ে থাকবে? আমরা শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত। আমাদের কী দোষ? আমরা কি মানুষ নয়? এখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাস্তায় মারা যায় মানুষ চিকিৎসার অভাবে।”

সুরমার তৃণমূল প্রার্থী কটাক্ষের সুরে বলেন, বিজেপি এই কেন্দ্র থেকে একজন প্রার্থীও খুঁজে পায়নি। বাইরে থেকে প্রার্থী করেছে। তাই বহিরাগত প্রার্থীকে মানুষ যেন ভোট না দেন সেই আর্জি জানান অর্জুন।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...