Tuesday, June 23, 2026

রাষ্ট্রপতি পদপ্রার্থী কে? ঠিক করতে মঙ্গলবার বিজেপি বিরোধী দলের বৈঠকে যোগ দিচ্ছেন অভিষেক

Date:

Share post:

সামনেই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। পূর্ব সিদ্ধান্ত মতই মঙ্গলবার দিল্লিতে ফের বৈঠকে বসছেন বিজেপি (BJP) বিরোধী নেতৃত্ব। তৃণমূলের (TMC) প্রতিনিধিত্ব করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার, ত্রিপুরা সাংবাদিক বৈঠকে অভিষেক জানান, ১৫ তারিখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ডাকে যে বৈঠক হয়েছিল তাতেই সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদে এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharod Pawer) নাম নির্ধারিত করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন। বাকি সবদলই সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে ছিল। একই সঙ্গে জানানো হয়, যদি শরদ পাওয়ার এই প্রস্তাবে রাজি না হন, তাহলে আবার ৫-৬ দিনের মধ্যে বৈঠক করে অন্য নাম নির্ধারিত করা হবে। ২৯ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সে কারণেই নাম নির্দিষ্ট করতে বৈঠক হচ্ছে মঙ্গলবার। ত্রিপুরা থেকে রওনা দিচ্ছেন অভিষেক।

ত্রিপুরা থেকেই সোজা দিল্লি উড়ে যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ।  এর আগেই বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে বিরোধী শিবিরগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮টি বিরোধী  শিবিরের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন সেই বৈঠকে। চূড়ান্ত নাম ঠিক না হলেও, সিদ্ধান্ত হয় সর্বসম্মত ভাবেই প্রার্থী দেওয়া হবে।

আরও পড়ুন- শুরুতে অনুচিত মনে হলেও দেশগঠনে অন্যতম ভূমিকা নেবে: অগ্নিপথ প্রসঙ্গে মোদি

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...