Thursday, June 25, 2026

অনলাইন পরীক্ষার দাবিতে অশান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

ফের অশান্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।অনলাইন পরীক্ষার দাবিতে এবার সরব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। করোনার জেরে দীর্ঘ সময় অনলাইন ক্লাস করেছে। তাই তাঁদের পক্ষে অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এর প্রতিবাদে সোমবার সকাল থেকেই সেন্ট্রাল অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল ছাত্রছাত্রী।


আরও পড়ুন:অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই প্রকাশিত হল অগ্নিপথে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা ২০ জুন থেকে শুরু হয়েছে। অফলাইনে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে বলে আগেই জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু পরীক্ষা শুরুর কয়েকদিন আগে থেকেই একদল ছাত্রছাত্রী বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল পড়ুয়া। আন্দোলনকারীদের বক্তব্য “করোনার জেরে অনলাইনে ক্লাস হয়েছে। অধ্যাপকেরা সিলেবাস শেষ না করে পিডিএফ দিয়ে দিয়েছেন। তার ফলে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। পরীক্ষায় বেশি নম্বর পাওয়া খুবই গুরত্বপূর্ণ। তাই অফলাইনে পরীক্ষা নিলে সব থেকে ক্ষতিগ্রস্থ হবে ছাত্রছাত্রীরা। কর্তৃপক্ষের উচিত অনলাইন পরীক্ষা নেওয়া।” ছাত্রছাত্রীরা আরও বলেন, “এই দাবিতে বিশ্ববিদ্যালয়ে কোন আন্দোলন বা ধর্মঘট করা হবে না। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। না হলে দাবি আদায়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”



Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...