Saturday, April 11, 2026

রাজ্যে বেসরকারি স্কুলের অনিয়মে নজরদারিতে গঠিত হবে শিক্ষা কমিশন: ব্রাত্য

Date:

Share post:

বেসরকারি স্কুলের অনিয়ম সংক্রান্ত অভিযোগ নজর রাখতে ও নিষ্পত্তি করতে রাজ্যে স্বাস্থ্য কমিশনের আদলে শিক্ষা কমিশন গঠন করা হবে। মঙ্গলবার, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)৷ ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। আগামী দিনে বিষয়টি বিল আকারে বিধানসভায় (Assembly) পেশ করা হবে।

বিভিন্ন বেসরকারি স্কুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। তবে সরকার নীতিগত ভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করে কমিশন তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানান ব্রাত্য।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি নিয়ে বিভিন্ন সময়ে ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। কখনও স্কুল ফি নিয়ে, কখনও পরিকাঠামো, কখনও পঠনপাঠন সংক্রান্ত অন্যান্য বিষয়ে অভিযোগ উঠছে৷ কিন্তু সাধারণ আইন বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বশাসনের উপর কোনও ভাবেই হস্তক্ষেপ করতে চায় না সরকার। কিন্তু এই শিক্ষা কমিশন তৈরি হলে, অভিভাবকদের অভিযোগ জানানোর একটা জায়গা হবে ৷ শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, মূলত শিক্ষা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ আনতে এই কমিশন গঠনের কথা ভাবছে রাজ্য।

আরও পড়ুন- কবজি কাটা গিয়েছে, তবু অসম সাহসী রেণু যোগ দিলেন নার্সের  চাকরিতে

 

 

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...