Monday, June 15, 2026

কবজি কাটা গিয়েছে, তবু অসম সাহসী রেণু যোগ দিলেন নার্সের  চাকরিতে

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন  মাত্র আট দিন।কিন্ত মনের জেদ অদম্য হলে কী করতে পারে একজন মানুষ তা করে দেখালেন কাণ্ডের শিকার গৃহবধূ রেণু খাতুন।  মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চাকরিতে যোগ দিলেন। ওই দফতরের নার্স গ্রেড ২-এর কাজে যোগ দেন তিনি। যোগদানের পর তার এই লড়াইকে কুর্নিশ জানান দফতরের সহকর্মীরা। জেলার সিএমওএইচ প্রণব রায়ের কাছ থেকে এর পর নিজের কাজের দায়িত্ব বুঝে নেন তিনি।

নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত এই দফতরেই কাজ করবেন তিনি বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, তাঁর সরকারি চাকরিতে যোগ দেওয়া আটকাতেই ৪ জুন রাতে অন্যদের সাহায্যে স্ত্রী রেণুর কবজি কেটে নেয় পাশবিক স্বামী শের মহম্মদ। ঘটনার কথা জানামাত্র রেণুর পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসা ও চাকরিতে নিয়োগ নিয়ে সক্রিয় উদ্যোগ নেন মানবিক মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- প্রয়োজনে ৪-৫ বছর পর বদলাবে ‘অগ্নিপথে’ নিয়োগ প্রক্রিয়া, ইঙ্গিত সেনা উপপ্রধানের

অন্যদিকে মঙ্গলবারই কবজি কাটার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত স্বামী শের মহম্মদ-সহ সাহায্যকারী চাঁদ মহম্মদ, আসরফ আলি শেখ ও হাবিব শেখকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় কাটোয়া মহকুমা আদালত। সেই সঙ্গে অভিযুক্তদের ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের আবেদনও  মঞ্জুর করেছেন অতিরিক্ত বিচারবিভাগীয় আদালতের বিচারক। কবজি কাটার ঘটনায় ভাড়ার গাড়ির চালক ও এক গ্রামবাসীর গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ। সোমবার তৃণমূল সুপ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠক...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...