Tuesday, June 23, 2026

প্রেমের টানে মেক্সিকো থেকে হাওড়ায়, বাঙালি তরুণের সঙ্গে গাঁটছড়া বিদেশিনীর

Date:

Share post:

যার যেথা মজে মন… একথা বারবার প্রমাণিত। ভালবাসার টানে মিলেছে পদ্মা-গঙ্গা, ভল্গা-যমুনা। এবার মিলল মেক্সিকো (Mexico) থেকে হাওড়া (Howrah)। মেক্সিকো সিটির বাসিন্দা লেসলি (Lesli)। আর হাওড়া বালির অরিজিৎ ভট্টাচার্য (Arijit Bhattacharya)। ডেটিং অ্যাপে পরিচয়। বিশ্বায়নের জেরে কমেছে দূরত্ব। তাই গাঁটছড়া বাঁধা হল মেক্সিকোর সঙ্গে বালি।

লেসলি আর অরিজিতের আলাপ ডেটিং অ্যাপে। পেশায় বেসরকারি সংস্থার কর্মী অরিজিতের যৌথ পরিবার, পারিবারিক নির্মাণ সামগ্রীর ব্যবসা। বেশ কিছুদিন ফোনেই চলে প্রেম। স্বাভাবিকভাবেই দেখা করার ইচ্ছে। প্রথমে অরিজিতেরই যাওয়ার কথা ছিল মেক্সিকোর। কিন্তু পাসপোর্ট, ভিসার জটিলতায় সম্ভব হয়নি। লেসলি সিদ্ধান্ত নেন তিনিই আসবেন প্রেমিকের শহরে।

আরও পড়ুন- ত্রিপুরা উপনির্নাচনে বিজেপিকে “খামোশ” করার ডাক শত্রুঘ্ন সিনহার

২৯ এপ্রিল দিল্লি আসেন লেসলি। হাওড়া থেকে যান অরিজিৎ। বেশ কিছুদিন যুগলে ঘুরেছেন। মে মাসের প্রথম সপ্তাহে হাওড়ার বাড়িতে আসেন দুজনে। বিয়ের সিদ্ধান্তে অরিজিতের পাশে ছিল পরিবার। অরিজিৎ-লেসলি আইনি বিবাহ ১৯ জুন সেরেছেন। ৫ জুলাই সামাজিক বিয়ে। বাঙালি বধূর বেশে বাঙালির প্রেমিকের গলায় মালা দেবেন মেক্সিকোর তরুণী।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...