Saturday, March 14, 2026

‘যোগাসনই মানুষের জীবনে শান্তি আনে’, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনটিতে কর্ণাটকের মাইসুরু প্রাসাদ প্রাঙ্গনে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “যোগাসনই জনজীবনে শান্তি আনে।যোগ-ই পারে বিশ্ববাসীর মধ্যে যোগসূত্র তৈরি করতে।”


আরও পড়ুন:“ত্রিপুরা কইতাছে, মমতাদি আইতাসে! উপনির্বাচনে প্রচারের শেষলগ্নে দাবি সায়নীর


এদিন আন্তর্জাতিক যোগ দিবসে সাদা কুর্তা, পাজামায় কর্নাটকের মাইসুরুতে প্রায় ১৫ হাজার জনকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। সকলের সঙ্গে যোগ ব্যায়ামও করেন তিনি। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “সকলকে যোগ দিবসের শুভেচ্ছা, অনেকের জীবন পাল্টে দিয়েছে যোগ। বিশ্বের সর্বত্র পৌঁছে গেছে যোগচর্চা। যোগ অতীত ও বর্তমানের প্রাসঙ্গিকতার সঙ্গেই ভবিষ্যতের দিশারি। যোগ জীবনের পথ, অঙ্গে পরিণত হয়েছে, যোগ বিশ্বে শান্ত প্রতিষ্ঠা করতে পারে।”
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সহ আরও অনেকে।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...