Saturday, June 27, 2026

গুলিবিদ্ধ পুতিনের পরমাণু ব্রিফকেস বহনকারী, আততায়ীর খোঁজে পুলিশ

Date:

Share post:

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রাশিয়ার প্রেসিডেন্ট (President of Russia)  ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) পরমাণু ব্রিফকেস বহনকারী। নিজের ফ্ল্যাটে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। কেজিবি-র প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা কর্নেল ভাদিম জিমিনকে (Vadim Zimin) কে বা কারা গুলি করলেন তাই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সূত্রের খবর ঘটনার সময় ক্রাসনোগোর্কের ওই ফ্ল্যাটে জিমিন ছাড়াও তাঁর ভাই ছিলেন। তিনি বাথরুম থেকে বেরিয়ে জিমিনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পাশেই পড়েছিল একটি রাবার বুলেট ছোড়ার পিস্তল। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (Federal security service of Russia) প্রাক্তন কর্মী জিমিনের মাথায় বুলেটের ক্ষতচিহ্ন রয়েছে বলে জানা গেছে। কী কারণে তাঁকে গুলি করা হলো তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গেছে জিমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত আইসিইউ-তে (ICU) তাঁর চিকিৎসা চলছে।

উল্লেখ্য প্রেসিডেন্ট পুতিনের পরমাণু অস্ত্রসম্ভারের নিয়ন্ত্রণ যে ব্রিফকেসে রয়েছে, সেটি সর্বক্ষণ জিমিনের দায়িত্বে থাকত বলে জানা যায়। ওই ব্রিফকেসটি নিয়ে পুতিনের পাশেই থাকতে দেখা যেত তাঁকে। সম্প্রতি শুল্ক বিভাগে যোগ দেওয়ার পর জিমিনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। তিনি কার্যত গৃহবন্দিও ছিলেন বলে দাবি করা হচ্ছে। কী কারণে তাঁকে গুলি করা হল তা জানার আপ্রাণ চেষ্টায় মস্কোর তদন্তকারী অফিসারেরা।



Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...